About

GSM Online Academy

GSM Online Academy বাংলাদেশের সবচেয়ে আধুনিক, বাস্তবমুখী এবং ক্যারিয়ার-ফোকাসড মোবাইল সার্ভিসিং শেখার অনলাইন প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, বর্তমান যুগে টেকনোলজি ও মোবাইল ডিভাইস আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। 

তাই আমরা তৈরি করেছি GSM Online Academy— একটি স্মার্ট লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তত্ত্ব নয়, শেখানো হয় আসল কাজ।

Sohel Rana (Founder)

এই প্রযুক্তি নির্ভর যুগে দক্ষতা অর্জন ছাড়া টিকে থাকা কঠিন। তাই আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে দেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থী, যুবক কিংবা আগ্রহী ব্যক্তি খুব সহজেই, কম খরচে এবং নিজের ভাষায় মোবাইল সার্ভিসিংয়ের আধুনিক ও বাস্তবমুখী শিক্ষা নিতে পারে।

GSM Online Academy Powered by Quick Fixer™

Our Road Mape

1

আমাদের লক্ষ্য

দেশের প্রতিটি শিক্ষার্থী ও যুবককে আধুনিক মোবাইল টেকনোলজিতে দক্ষ করে তোলা, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে। আমরা চাই, কেউ যেন শুধু সার্টিফিকেটের জন্য না পড়ে, বরং আসল কাজ শিখে নিজের ক্যারিয়ার গড়তে পারে। আমাদের কোর্সগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে একদম নতুনরাও ধাপে ধাপে শেখার মাধ্যমে প্রফেশনাল টেকনিশিয়ানে পরিণত হতে পারে।

2

আমাদের মিশন

আমরা বিশ্বাস করি,
"একটি সঠিক স্কিল আপনার জীবন বদলে দিতে পারে।"
তাই আমাদের মিশন হচ্ছে— দেশের যেকোনো প্রান্তের মানুষকে সহজ ভাষায়, কম খরচে এবং বাস্তবমুখী মোবাইল সার্ভিসিং শেখার সুযোগ দেওয়া। আমরা শুধু তত্ত্ব নয়, হাতে-কলমে কাজ শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা অর্জনে সহায়তা করি, যাতে তারা নিজেরাই আয় করতে পারে, চাকরি বা ব্যবসা শুরু করতে পারে। শেখার পরও সারাজীবন সহযোগিতা ও গাইডেন্স দিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে থাকি। আমাদের স্বপ্ন, দেশের প্রতিটি ঘরে একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান তৈরি করা, যারা নিজের পরিবার ও সমাজের জন্য গর্ব হতে পারে। আমরা চাই, আপনি যেন আসল স্কিল অর্জন করে নিজের জীবন ও ভবিষ্যৎ বদলে ফেলতে পারেন।

3

ক্যারিয়ার গড়া ও আয়ের পথনির্দেশনা

GSM Online Academy-এ আপনি শুধু মোবাইল সার্ভিসিং শিখবেন না, বরং ধাপে ধাপে নিজের ক্যারিয়ার গড়ার ও আয় করার স্পষ্ট পথনির্দেশনা পাবেন। আমাদের কোর্স ও সাপোর্ট সিস্টেম এমনভাবে তৈরি, যাতে একজন শিক্ষার্থী একদম শুরু থেকে প্রফেশনাল টেকনিশিয়ান হয়ে উঠতে পারে। প্রথমে আপনি বেসিক থেকে শুরু করে হার্ডওয়্যার, সফটওয়্যার ও আইসি লেভেল রিপেয়ার শিখবেন। এরপর আধুনিক টুলস, কাস্টমার হ্যান্ডলিং ও শপ ম্যানেজমেন্টের মতো প্রফেশনাল স্কিল অর্জন করবেন। কোর্স শেষে সার্টিফিকেট ও দেশের বিভিন্ন স্থানে টেকনিশিয়ান নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। চাইলে নিজে দোকান খুলে ব্যবসা শুরু করতে পারবেন, চাকরি পেতে পারেন, কিংবা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করতে পারবেন। যেকোনো সমস্যায় আমাদের এক্সপার্ট টিম থেকে সারাজীবন সহযোগিতা পাবেন। আমরা আছি আপনার পাশে—শেখা থেকে শুরু করে আয় পর্যন্ত, প্রতিটি ধাপে।

4

সাকসেস

আমরা বিশ্বাস করি, GSM Online Academy-এর শিক্ষার্থীরা ভবিষ্যতে তারা নিজেদের জীবন ও ক্যারিয়ারে অসাধারণ সফলতা অর্জন করবে। আমাদের কোর্স ও সাপোর্ট সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাস, দক্ষতা ও পেশাদারিত্ব অর্জন করবে, যা তাদের সামনে নতুন নতুন সুযোগের দরজা খুলে দেবে। ইনশা-আল্লাহ