About Course
আসসালামু আলাইকুম,
কোর্সটির রেকর্ডিং এখনো সম্পন্ন হয়নি। কোর্স সম্পর্কে আপডেট জানতে অবশ্যই গ্রুপে নজর রাখবেন।
কোর্স সম্পর্কে
EasyJTAG Blueprint হলো চিপ-লেভেল মোবাইল রিপেয়ারের একটি অ্যাডভান্সড কোর্স, যেখানে EasyJTAG টুল ব্যবহার করে ISP ও JTAG পদ্ধতিতে eMMC চিপের সরাসরি Read, Write ও Repair করা শেখানো হয়। সফটওয়্যার টুলস দিয়ে যে সমস্যাগুলোর সমাধান হয় না, যেমন ডেড বোর্ড, করাপ্টেড IMEI/Baseband বা পুরোপুরি ব্রিকড ফোন — এই কোর্স সেই পর্যায়ের কাজ শেখানোর জন্য তৈরি।
এই কোর্সে যা শিখবেন
- EasyJTAG টুল পরিচিতি: হার্ডওয়্যার সেটআপ, সফটওয়্যার ইনস্টলেশন ও ড্রাইভার কনফিগারেশন
- ISP ও JTAG পিনআউট: বিভিন্ন বোর্ডে ISP পয়েন্ট খুঁজে বের করা ও সঠিকভাবে ওয়্যারিং করা
- eMMC/UFS চিপ-লেভেল রিপেয়ার: ফার্মওয়্যার Backup, করাপ্টেড পার্টিশন রিপেয়ার ও রিস্টোর
- ডেড বোর্ড রিকভারি: নো-পাওয়ার, নো-ডিসপ্লে বা লোগোতে আটকে থাকা বোর্ড সরাসরি চিপ থেকে রিভাইভ করা
- IMEI ও Baseband রিপেয়ার: সফটওয়্যারে সমাধান না হওয়া IMEI/নেটওয়ার্ক সমস্যার চিপ-লেভেল সমাধান
- FRP ও স্ক্রিন লক রিমুভ (ISP পদ্ধতি): যেসব ফোনে সাধারণ টুলস কাজ করে না
কাদের জন্য
যাঁরা ইতিমধ্যে সফটওয়্যার ফ্ল্যাশিং ও বেসিক হার্ডওয়্যার সার্ভিসিং জানেন এবং এখন চিপ-লেভেল রিপেয়ারে দক্ষতা বাড়িয়ে আরও উচ্চমানের কাজ ও আয় করতে চান, এই কোর্স তাঁদের জন্য। এটি একদম নতুনদের জন্য নয় — বেসিক সার্ভিসিং-এর জ্ঞান থাকা আবশ্যক।
ব্যবহারবিধি: এই কৌশল শুধু বৈধ মালিকের ফোনে, তাঁর অনুমতিতে এবং মালিকানার প্রমাণ যাচাই করে প্রয়োগ করুন।
Course Content
Module 1 : Easy-JTAG Plus Box Setup & EMMC Foundation
-
1 Box Unboxing, Accessories & Software Installation
-
2 EasyJTAG Suite GUI Overview
-
3 Information about EMMC IC
-
4 EMMC-এর বিভিন্ন Partition সম্পর্কে ধারণা
-
5 Information about BOOT/ROM Partition
-
6 EMMC-এর Health checking process